চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
তবে কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। এ দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এম এ মোতালেবের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী আবদুল গফ্ফার চৌধুরী।
বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটারের তেমন উপস্থিতি নেই। কেন্দ্রের ভেতরে গুটিকয়েক ভোটারের উপস্থিতি লক্ষ করা গেলেও বাইরের মাঠ ছিল ফাঁকা। মাঝে মধ্যে একজন দু’জন করে ভোটাররা ভোট দিতে গেলেও অধিকাংশ কেন্দ্র ছিল নিরুত্তাপ। বিএনপি প্রার্থীর কোনো কর্মী সমর্থককে ভোটকেন্দ্রে দেখা যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের দেখা গেলেও অনেক কেন্দ্রে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ড দেখা যায়নি।
এই প্রথমবারের মতো সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা হচ্ছে দুই লাখ ৮৩ হাজার ৩৮০ জন।
বিএনপি প্রার্থীর বর্জন
সাতকানিয়া উপজেলার নির্বাচনে ভোটার উপস্থিতি নগণ্য
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। তবে কেন্দ্রে...





