শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৬তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে হোসাইন ইমরান (দৈনিক জনকণ্ঠ) ও সাধারণ সম্পাদক মেহেদী কবীর (দৈনিক যুগান্তর) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে সহসভাপতি পদে আরাফ আহমদ (দৈনিক মানব জমিন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম আফরান (দৈনিক সংবাদ), কোষাধ্যক্ষ পদে মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার), দফতর সম্পাদক পদে জুবায়ের মাহমুদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), কার্যকরী সদস্য-১ জি এম ইমরান হোসেন (দৈনিক ইত্তেফাক), কার্যকরী সদস্য-২ নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও কার্যকরী সদস্য-৩ আবদুল্লাহ আল মাসুদ (দৈনিক দেশরূপান্তর) নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক এ এস এম সায়েম এবং প্রভাষক এস এম সাইদুর রহমানসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।





