খাগড়াছড়িতে আলোচিত গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে হত্যার ঘটনার স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। গতকাল খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো: আলমগীর হাসান এ রায় দেন। এ সময় মামলার একমাত্র আসামি নিজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে স্বামী নিজাম উদ্দিন ঠাণ্ডা মাথায় হত্যা করেছে। এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে আসামি নিজাম উদ্দিন।
আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামি নিজাম উদ্দিনকে ফাঁসির রুজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। রায়ে আসামি আপিল করতে মনোস্থির করলে রায় ঘোষণার সাত কার্য দিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবেন।
শিরিনা আক্তারের বাবা তাজুল ইসলাম মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ রায় দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করে। মাত্র এক বছরের মাথায় আদালত রায় ঘোষণা করেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: আরিফ এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান।
খাগড়াছড়িতে স্ত্রী হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে আলোচিত গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে হত্যার ঘটনার স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। গতকাল খাগড়াছড়ি জেলা ও দায়রা...





