গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনামূল্যে ৮৪০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর কোটালীপাড়া শাখা আয়োজিত বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, চীনাবাদাম, সূর্যমুখী ও পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার ৮৪০ জন কৃষকের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুন রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ দাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আয়নাল হোসেন শেখ, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ, আমতলী ইউপি চেয়ারম্যান মো: হান্নান শেখ প্রমুখ।