গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে সরকারি গাছ কেটে নেয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত সোমবার দুপুরে উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামের লোকনাথ মন্দিরসংলগ্ন সড়কে গাছ কাটার এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বঙ্গলক্ষ্মী বাজার হতে জহরের কান্দি সড়কের কাফুলাবাড়ী লোকনাথ মন্দিরসংলগ্ন সরকারি রাস্তায় তিনটি গাছ পুকুরের মধ্যে হেলে পড়ে। কাফুলাবাড়ী গ্রামের ইউপি সদস্য শক্তিপদ মধু (সবুজ) তার লোকজন নিয়ে ওই তিনটি গাছসহ আটটি মেহগুনি গাছ কেটে ফেলেন। এ সময় এলাকাবাসী বাধা দিলেও ইউপি সদস্য তাদের বাধা উপেক্ষা করে সরকারি গাছগুলো নিয়ে যান।
কাফুলাবাড়ী গ্রামের আ: হাকিম, সুবল চন্দ্র রায় ও মধু সুধন বালা জানান মেম্বর শক্তিপদ মধু হেলেপড়া তিনটি মেহগুনি গাছসহ আটটি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে। আমরা হেলে পড়া গাছ ছাড়া অন্য গাছগুলো মেম্বরকে কাটতে নিষেধ করি। তিনি আমাদের কথায় কান না দিয়ে গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে যান। তবে ইউপি সদস্য শক্তিপদ মধু জানান, চেয়ারম্যান খোকন বালার নির্দেশে আমি গাছগুলো কেটে নিয়েছি।
রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা বলেন- আমি ইউনিয়ন ভূমি অফিসার (তহশিলদার) শহিদুল ইসলামের সাথে কথা বলে হেলে পড়া তিনটি গাছ কেটে ফেলতে বলেছি, অন্য গাছ কেটে থাকলে তা আমার জানা নেই। বান্ধাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসার শহিদুল ইসলাম জানান, ঝড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হওয়ার কথা শুনে আমি সহকারী কমিশনার ভূমি স্যারের সাথে কথা বলে গাছগুলো কাটতে বলেছিলাম। মেম্বার শক্তিপদ মধু গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে কাটা গাছগুলো কাফুলাবাড়ী বাজারের পাশে রাখা হয়েছে। আমি লোক মুখে ক্ষতিগ্রস্ত গাছ ছাড়া অন্য গাছ কাটার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি।
কোটালীপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে সরকারি গাছ কেটে নেয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত...





