লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইরানী বোরকা হাউজের ভেতর থেকে সোহাগ মুছুল্লি (২৭) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। সোহাগ মুছুল্লি উপজেলার পৌর জগৎপুর গ্রামের আবদুর রব মুছুল্লির ছেলে।
দোকান কর্মচারী আকরাম হোসেন জানান, তিনি প্রতিদিনকার মতো সকালে দোকান খুলে ভেতরে ঢুকতে গিয়ে দেখেন মালিক সোহাগ মুছুল্লি দোকানের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। তার চিৎকারে আশপাশে ব্যবসায়ীরা এসে ঘটনাটি রামগঞ্জ থানা পুলিশে জানায়।
ছোট ভাই সোহেল মুছুল্লি জানান, তার ভাই সোহাগ মুছুল্লি পাঁচ মাস আগে বিয়ে করেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে স্থানীয় একটি মাজার শরীফের ওরশে যাওয়ার কথা বলে বের হন। সোমবার সকালে জিয়া শপিং কমপ্লেক্সের অন্য ব্যবসায়ীরা তাকে ফোন করে তার ভাইয়ের আত্মহত্যার খবর জানান।
রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্তের পর জানা যাবে। লাশের পাশ থেকে ‘আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়’ একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
রামগঞ্জে নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইরানী বোরকা হাউজের ভেতর থেকে সোহাগ মুছুল্লি (২৭) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।...





