তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শেখ নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঘোষ সনৎ কুমার। তৃণমূল নেতাকর্মীদের ভোটাধিকারের দাবি জানালেও অবশেষে সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। গত ৮ ডিসেম্বর সকালে কুমিরা ফুটবল মাঠে তালা উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাতক্ষীরা-২ (সদর) আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো: সাঈদ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মাদ হোসেন প্রমুখ।