কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুরি নিহত ও শ্যালক আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাং বিল) এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, গত কয়েক বছর আগে উপজেলার সদর ইউনিয়নের ধুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়ার (৩২) সাথে মৃত নবী হোসেন ওরফে নুর হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মাদকাসক্ত হয়ে পড়লে স্ত্রী তাকে তালাক দেয় এবং বাবার বাড়িতে অবস্থান করতে থাকে। গত বৃহস্পতিবার দুপুরে সোনামিয়া মাতাল অবস্থায় গিয়ে শ^শুর বাড়ির লোকজনের সাথে কলহে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্যালক জাকির ও শাশুড়ি তাহামিনা সোনামিয়াকে মারধর করে। এতে সোনামিয়া ক্ষিপ্ত হয়ে শাশুড়ি তাহমিনা ও শ্যালক জাকিরকে ছুরিকাঘাত করে। এ সময় শ্যালক জাকির সোনামিয়াকে পাল্টা ছুরিকাঘাত করে।
একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে তিনজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে জামাই ও শাশুড়ির মৃত্যু হয়। ঘটনায় জড়িত উভয়পক্ষ পুরনো রোহিঙ্গা বলে জানিয়েছে স্থানীয়রা।
টেকনাফে শাশুড়িকে খুনের পর শ্যালকের হাতে জামাই খুন
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুরি নিহত ও শ্যালক আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাং...





