সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েত প্লাজা এলাকায় গত রোববার ভোরে বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় স্বপন (২৭) ও সবুজ (২৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
নিহত বিকাশ গাইন রবিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েত প্লাজা এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ী থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ ফুর্তি করতে আসে। গত রোববার ভোর ৪টায় বন্ধুদের সাথে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহতের বন্ধুরা তার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী স্বপন ও সবুজ নামে দু’জনকে আটক করে এলাকাবাসী। এ সময় টহল পুলিশ এসে স্বপন ও সবুজকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, বন্ধুদের সাথে বিকাশ গাইন ওরফে কালু যৌনকর্মীদের কাছে এসেছিল। একপর্যায়ে কথাকাটাকাটির সময় বন্ধুদের ছুরিকাঘাতে কালু নিহত হয়। পরে টহল পুলিশ ঘটনার সাথে সাথে দু’জনকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েত প্লাজা এলাকায় গত রোববার ভোরে বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় স্বপন (২৭) ও...





