গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জয়িতা পদক পেয়েছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ্বাস। গত সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জয়িতা সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী তার হাতে এ পদক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা প্রমুখ।