রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি পান বরজে দুবৃত্তরা আগুন দিয়েছে। পান বরজ আগুন দেখে পাশের মসজিদের ইমাম ডাকাডাকি শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে সামান্য ক্ষতি হলেও রক্ষা পেয়েছে দু’টি পান বরজ।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের দুইটি পান বরজে দুবৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এতে বেতেঙ্গা গ্রামের ইউসুফ শেখের ছেলে খায়ের শেখ ও জাহাঙ্গীর খানের ছেলে আকমল খানের পান বরজ পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী।

স্বর্পবেতেঙ্গা মসজিদের ইমাম আঃ আজিজ বলেন, ভোর ৪টার দিকে হঠাৎ করেই দু’টি পান বরজে আগুন দেখতে পাই। চিৎকার করলে আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।