কক্সবাজারের টেকনাফে গত বুধবার মধ্য রাতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল করিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে র্যাব দেশীয় তৈরি একটি এলজি, ৩ রাউন্ড গুলি, ২ রাউন্ড গুলির খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। নিহত করিম হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দুস সালামের ছেলে।
র্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদে র্যাব জানতে পারে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলি এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা অবস্থান নিয়েছে। ওই তথ্য অনুযায়ী র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে রোহিঙ্গা সদস্যরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এরপর আত্মরক্ষার্থে র্যাবের পক্ষে পাল্টা গুলি ছোঁড়া হয়। উভয়পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম (৩৮) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি, ৩ রাউন্ড গুলি, ২ রাউন্ড গুলির খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত করিম অপহরণ মামলার পলাতক আসামি ও তালিকাভুক্ত বলে পুলিশ জানায়।
টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত
কক্সবাজারের টেকনাফে গত বুধবার মধ্য রাতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল করিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে র্যাব দেশীয় তৈরি একটি এলজি, ৩ রাউন্ড...





