খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত কলাবুনিয়া এলাকায় রোববার দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে সাত বিঘা জমির গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে। যার বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা। এ ঘটনায় গাঁজা চাষের সাথে জড়িত অমর বিকাশ চাকমা (৩৫) ও টুলু চাকমা নামে দুই সহোদরকে আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মহালছড়ির বিজিতলা সাবজোন কমান্ডার মেজর আসিফ ইকবার জানান, প্রত্যন্ত ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশিকালে বিশাল এ গাঁজার ক্ষেতটির সন্ধান পায় সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ তাদের সংগঠনের অর্থের জোগান দিতে দুই পাহাড়ের মধ্যে উর্বর জমিতে ঘেরাদিয়ে সুকৌশলে এবং বিশেষ নিরাপত্তায় এ গাঁজার চাষ করছিল। পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে গাঁজার গাছগুলো উপড়িয়ে স্তূপ করে আগুন জ¦ালিয়ে ধ্বংস করা হয়। আটক দুই সহোদরদের আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কোর্টে হাজির করা হবে এবং মামলা দায়ের করা হবে।
খাগড়াছড়িতে ৭ বিঘা জমির গাঁজার ক্ষেত ধ্বংস : চাষে জড়িত দুই সহোদর আটক
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত কলাবুনিয়া এলাকায় রোববার দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে সাত বিঘা জমির গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে। যার বাজার মূল্য আনুমানিক চার...





