গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কাশিয়ানী উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়হিদুর রহমান। প্রথমে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাকক্ষে বাছাইয়ে তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। পরে জেলা প্রসাশক শাহিদা সুলতানার সভাপতিত্বে পাঁচটি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন।