মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় চিরিরবন্দরে বিলুপ্ত প্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুনট্টি ইউনিয়নের সার্বিক উন্নয়ন সমবায় সমিতি ভবানীপুর হাজীপাড়া মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠিত ওই ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে খোলা মাঠে উপস্থিত হয়েছিল আশপাশের ক’টি গ্রামের হাজারো মানুষ। দুপুরের পর থেকেই বিস্তীর্ণ মাঠের চার দিক থেকে দর্শকরা আসতে থাকে। ঘোড়দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করলে করতালির মধ্য দিয়ে শুরু হয় ঘোড়দৌঁড় উৎসব।
প্রতিযোগিতায় এ-গ্রুপে প্রথম স্থান লাভ করে ঘোড়াঘাট উপজেলার মতলেছুর রহমান, দ্বিতীয় স্থান লাভ করে রংপুরের তারাগঞ্জ উপজেলার মো: মহসিন আলী। বি-গ্রুপে প্রথম স্থান লাভ করে ঘোড়াঘাট উপজেলার তারাজুল ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করে জহুসিল এবং সি-গ্রুপে প্রথম স্থান লাভ করে আগড়াবনের আব্দুল মান্নাফ এবং দ্বিতীয় স্থান লাভ করে রংপুরের পীরগঞ্জ উপজেলার মো: লেবু। প্রথম পুরস্কার হিসেবে টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার নকিয়া মোবাইল ফোন প্রদান করা হয়। প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান নুর এ কামালের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আহসানুল হক মুকু। এ সময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ঈসবপুর ইউপি চেয়ারম্যান মো: আবু হায়দার লিটন, ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগ নেতা মো: আলীম সরকার ও সাংবাদিক মো: আফছার আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চিরিরবন্দরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় চিরিরবন্দরে বিলুপ্ত প্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুনট্টি ইউনিয়নের সার্বিক...





