গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা নৌকা প্রতীক নিয়ে ৪৭৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুজ্জামান খাকী চশমা প্রতীক নিয়ে ৪০০৩ ভোট পেয়েছেন। ৭৩৪ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে নাসরিন সুলতানা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া একইদিন উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের একটি ওয়ার্ডে মহিলা মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাতিয়াড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে নার্গিস বেগম তালগাছ প্রতীকে ৭৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস বেগম (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৯ ভোট। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।
ফুকরা ইউনিয়ন উপনির্বাচনে নৌকার জয়
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা নৌকা প্রতীক নিয়ে ৪৭৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম...





