ফের পেঁয়াজের দাম বৃদ্ধির পর গৌরনদী উপজেলার টরকী বন্দরে টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে টরকী বন্দর ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পেঁয়াজ বিক্রি বন্ধ করেন ডিলার শিশির কুণ্ডু।
বন্দরের ব্যবসায়ীরা জানান, টিসিবির ডিলার শিশির কুণ্ডু গত দুই দিন থেকে ন্যায্যমূল্যের পেঁয়াজ অধিক মুনাফার লোভে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। শনিবার বিকেলে বিষয়টি বন্দরের ব্যবসায়ীরা জানতে পেরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যদের অবহিত করে।
রোববার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে টরকী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছলে ডিলার শিশির কুণ্ডু পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন। তিনি আরো জানান, কালোবাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, টিসিবির পেঁয়াজ পাইকারি দামে বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগের তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কালোবাজারে পেঁয়াজ বিক্রির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন টিসিবির ডিলার শিশির কুণ্ডু।
গৌরনদীতে টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি
ফের পেঁয়াজের দাম বৃদ্ধির পর গৌরনদী উপজেলার টরকী বন্দরে টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে টরকী বন্দর ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে...





