আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার রাষ্ট্রীয় বিধি বিধান মেনে কাজ করার জন্য আমাদের নিয়োগ দিয়েছেন। আমি সকল নিয়মের মধ্যে থেকেই কাজ করবো। উপজেলার সকল অফিসার মিলে বালিয়াকান্দি টিম হিসেবে কাজ করবো। এ জন্য বালিয়াকান্দি উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।
সোমবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে বরণ অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এসব কথা বলেন।
উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) রবিউল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফাহমিদুল হক মিয়াদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়ক বিধান কুমার দাস, বালিয়াকান্দি সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলীম আল রাজি, সাবেক সমবায় অফিসার শান্তিরাম বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় ফুল দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে বরণ করে নেওয়া হয়।





