হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মাহেন্দ্রউল্টে চালক আব্দুস সামাদ মোড়ল(৪৫) নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাটকেলঘাটা হারন-অর-রশিদ ডিগ্রী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ মোড়ল তালা উপজেলার নগরঘাটা এলাকার মৃত আছির উদ্দীন মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান,আব্দুস সামাদ মাহেন্দ্র নিয়ে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় ফিরছিলেন। পথিমধ্যে বিনেরপোতা বাইপাস সড়কের সামনে থেকে হাইওয়ে পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। কিন্তু তিনি সিগন্যাল অমান্য করলে পুলিশ তাকে ধাওয়া করে। দ্রুত গতিতে তিনি মাহেন্দ্র চালাতে গিয়ে পাটকেলঘাটা হারন-অর-রশিদ ডিগ্রী কলেজের পাশে উল্টে যান। এ সময় মাহেন্দ্রর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্য ুহয়।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চালক নিহত হয়েছেন শুনেছি। তবে বিষয়টি তদন্ত না করে বলা যাবে না।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মাহমুদ হাসান জানান, বিনেরপোতা বাইপাস সড়কের সামনে ৪টি মাহেন্দ্র আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মাহেন্দ্র চালক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাহেন্দ্র উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ।
তালায় পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চালক নিহত
হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মাহেন্দ্রউল্টে চালক আব্দুস সামাদ মোড়ল(৪৫) নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাটকেলঘাটা হারন-অর-রশিদ ডিগ্রী কলেজের সামনে এ দূর্ঘটনা...



