শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন ২০২০ সেশনের কার্যকরি পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তারা জয়লাভ করেছেন।
সভাপতি পদে অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে একই দফতরের সহকারী পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন। গতবারও একই প্যানেল থেকে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শেষে রাত ১০টায় এ ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ২৫৩ জন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি-জামায়াতপন্থী ‘মুর্শেদ-সায়েম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদকসহ ৯ জন ও আওয়ামী লীগপন্থী ‘জয়নাল-উজ্জ্বল প্যানেল’ থেকে ২ জন বিজয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মো: নাজমুল হক। এ ছাড়া ছয়টি কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে এই প্যানেল থেকে উপরেজিস্ট্রার আ ফ ম মিফতাহুল হক, উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে নির্বাচিত দুইজন হলেন সহ-সাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক মো: মুজিবুর রহমান।
শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি জামায়াতপন্থীদের জয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন ২০২০ সেশনের কার্যকরি পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তারা জয়লাভ করেছেন। সভাপতি পদে অর্থ ও হিসাব...





