নগরীর ডেমরায় ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচিত কাউন্সিলর মো: ইবরাহীমের কার্যালয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওয়ার্ডবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে ওই ওয়ার্ডের আমতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ইবরাহীমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: ফিরোজ আলমের পক্ষ হয়ে হামলাকারী স্থানীয় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। ন্যক্করজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রয়োজনে নির্বাচন পরবর্তী এ সহিংসতার উপযুক্ত জবাব দিবেন বলেও মানববন্ধনে ঘোষণা দেন এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী জানান, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর মো: ইবরাহীমের কার্যালয়ে গত রোববার রাতে হামলা ও ভাঙচুর চালায় প্রতিপক্ষ মো: ফিরোজ আলমের কিছু সন্ত্রাসী। সদ্য কাউন্সিলর নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে প্রতিহিংসামূলক এ সহিংসতা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাট চালায় তারা। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে মহিলা সমর্থকসহ অন্তত ১০ জন আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী আরো জানান, এ বিষয়ে ডেমরা থানায় অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়নি। এ ছাড়াও নির্বাচনের দিন ুওই সন্ত্রাসীরা ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে ইবরাহীমের সমর্থকদের নানা কৌশলে হুমকি ধমকি দেয় বলেও জানান এলাকাবাসী। অন্যথায় আগামী শুক্রবার ৬৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিবাদ সমাবেশ করা হবে।
ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড
ডেমরায় কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
নগরীর ডেমরায় ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচিত কাউন্সিলর মো: ইবরাহীমের কার্যালয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওয়ার্ডবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে ওই...





