সাতক্ষীরার তালা উপজেলায় বাসের ধাক্কায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সাত্তার শেখ (৩৫)। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কুমিরা বাজার থেকে পান কিনে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সাত্তার। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ চুকনগর হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে।





