বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত বৃহস্পতিবার আরিচা, নগরবাড়ী, বাঘাবাড়ী নদী বন্দর ও পাকশীর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ সময় বিআইডব্লিউটিএ’র সদস্য ও যুগ্ম সচিব নূরুল আলম, প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।