আল আরাফাহ ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় কর্মরত বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ হামিদ উল্লাহ (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কক্সবাজার শহরের মোহাজেরপাড়া নিবাসী এই ব্যাংক কর্মকর্তার দুই দিন পূর্বে হার্নিয়া অপারেশন হয়। গতকাল ভোররাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শামসুদ্দিনের দ্বিতীয় পুত্র হামিদ উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, চার কন্যা রেখে যান। গতকাল বিকেলে মোহাজেরপাড়া মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি টেকনাফের শাপলাপুরে দাফন করা হয়।





