কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী জানান, একটি দালাল চক্র কিছু রোহিঙ্গাকে সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল; এমন সংবাদে টেকনাফের বাহারছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। দালাল চক্রের প্রলোভনে সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির কথা স্বীকার করে রোহিঙ্গারা। তাদের যাচাই-বাচাই চলছে। পাচারকারী দালালদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দেিণ পাথরের সাথে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। দুর্ঘটনার পর ওই দিনই ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড। এর মধ্যে ৯ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি ১৭ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া বাজার...





