গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহব্বত হোসেন জুয়েল মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার ১৪ নম্বর নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহব্বত হোসেন জুয়েল মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগটি আদালতে গৃহীত হয়। ফলে তাকে সাময়িকভাবে স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত করেছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী সাব্বির আহমেদ জানান, আমি লোকমুখে শুনেছি। কোনো সরকারি চিঠি পাইনি। মনে হয় দু-একদিনের মধ্যে পেতে পারি।