বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যার সরকারি হাসপাতালের ছাদ ধসে পড়ে ৫ রোগী আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবা চলে আসছে।
এর আগেও কয়েকবার হাসপাতালের পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ছাদের প্লাস্টার খসে পড়েছে। গতকাল দুপুরে হঠাৎ করে পুরুষ ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়ে ওই ওয়ার্ডে ভর্তি রোগী প্রকাশ বিশ্বাস (১৭), সজল বিশ্বাস (১৪), সায়মন ইসলাম লিমন (১১), জিতেন্দ্রনাথ বৈরাগী (৭০), মোফাসের হাওলাদার (৬৫) আহত হয়েছেন। এ ছাড়া ভেঙে পড়ার পর রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করে। আহত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।





