মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় গতকাল শুক্রবার ভারত ও বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ফুটবল ম্যাচ সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে দুই দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, বেড়া পৌর মেয়র আলহাজ আবদুল বাতেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ইমরুল কায়েস ও সম্পাদক তানজিনা খান। প্রধান অতিথি দৃষ্টিপ্রতিবন্ধী ফুটবল ম্যাচ উদ্বোধনের আগে বলেন, বাংলাদেশ মুজিব শতবর্ষ উদযাপন করছে। এ উদযাপনে এ ফুটবল ম্যাচ অভূতপূর্ব। এর আগে এরকম কোনো ফুটবল ম্যাচ আমি দেখিনি। অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশন ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের যৌথভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ফুটবল ম্যাচটির আয়োজন করে।
দেশের উন্নয়নে সব শ্রেণী-পেশার মানুষকে কাজে লাগাতে হবে : ডেপুটি স্পিকার
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় গতকাল শুক্রবার ভারত ও বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ফুটবল ম্যাচ সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়...





