মোসা: আম্বিয়া খাতুন
নয়া দিগন্তের ট্রান্সপোর্ট সুপারভাইজার মো: শাহিন সরকারের মা মোসা: আম্বিয়া খাতুন (৮৫) গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

মোকারম মাস্টার
কাউখালী উপজেলার কেউন্দয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মোকারম হোসেন (৭৮) গত রোববার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই নামাজে জানাজা শেষে কচুয়াকাঠী গ্রামের বায়তুল মোকারম মসজিদসংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বিদ্যালয়ের সব শিক্ষক ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা