জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে সাথী আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পারুইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই পরীক্ষার্থী উপজেলার পারুইল গ্রামের কোরবান আলীর নাতনী।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মেয়েটি ছোট থেকে নানার বাড়িতে বড় হয়েছে। রাতে নিজ ঘরের বাঁশের সাথে কখন যে গলায় ফাঁস দিয়েছে তা কেউ বলতে পারে না। ভোরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে পুলিশ জানায়।