হাসপাতালের ব্যবহৃত বিপুল পরিমাণের ওয়েস্টেজ মাস্ক ও হ্যান্ড গ্লাভস-সহ নাসির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে এসব মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে ও মেরামত করে আবার বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি বলে পুলিশ জানিয়েছে। আটক নাসিরের বাড়ি গোপালগঞ্জ সদরে।
জানা যায়, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে এবং মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারজাত করা হচ্ছিল।
টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মন্ডল জানান, স্থানীয় মাছিমপুরে এক ব্যক্তি ওয়েস্টেজ মাস্ক ও হ্যান্ড গ্লাভস বাজারজাত করার প্রক্রিয়া করছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির ম্যানেজার ও আইরনম্যানকে আটক ও বিপুল পরিমাণ ওয়েস্টেজ মাস্ক ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যে নাসিরকেও আটক করা হয়। তবে টঙ্গী পূর্ব থানার ওসি জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিপুল পরিমাণ ওয়েস্টেজ মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও এ ঘটনায় কোনো মামলা ও কেউ আটক হয়নি বলে জানান।
টঙ্গীতে বিপুল পরিমাণ ওয়েস্টেজ মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার
হাসপাতালের ব্যবহৃত বিপুল পরিমাণের ওয়েস্টেজ মাস্ক ও হ্যান্ড গ্লাভস-সহ নাসির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে এসব...





