করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে টানা দশ দিন বন্ধ রাখা হয়েছে রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিল। এই দশ দিন কোনো শ্রমিক যাতে খাদ্যের কষ্ট না করে সে জন্য মিলের প্রায় এক হাজার শ্রমিকের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে মিলটির কর্তৃপক্ষ।

রোববার সকালে রাজবাড়ী জেলা শহরের কাজীবাধা এলাকায় গোল্ডেশিয়া জুট মিলে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ও দুটি করে সাবান বিতরণ করা হয়।

এ সময় গোল্ডেশিয়া জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ও রাজবাড়ীর চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী বলেন, মিলবন্ধ থাকাকালীন সময়ে কোনো শ্রমিক যাতে খাদ্যে কষ্ট না করে এবং তারা যাতে সরকারের নির্দেশ মানতে ঘরে থাকে সেজন্য শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হলো প্রয়োজনে আরো সহায়তার হাত বাড়িয়ে দেয়া হবে।

এ সময় রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি উপস্থিত ছিলেন।