বরগুনা সদর জেনারেল হাসপাতালে সদ্য ঢাকা ফেরত (৬০) বছর বয়সী ও নারায়ণগঞ্জ ফেরত ৩৫ বছর বয়সী দুই জনের করোনা সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন।

শনিবার সন্ধ্যায় পৃথক পৃথক প্রাপ্ত রিপোর্টে তাদের দুজনেরই করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে একজনের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামে অন্যজন আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। দুই জনকেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে ঢাকা ফেরত (৬০) বছর বয়সী ব্যাক্তি ঢাকায় তাবলিগ জামায়াতে অংশ নিয়েছিলেন। তিনি বরগুনায় আসার পরে স্থানীয়রা তাকে বৃহস্পতিবার স্থানীয়রা স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অন্যজন নারায়ন গঞ্চের কাচপুর এলাকা থেকে বরগুনায় এসেছিলো।

বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, বরগুনা সদর হাসপাতালে দুইজন রোগী কভিড-১৯ আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ৬০ বছর বয়সী ব্যাক্তিকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছিলো। অন্যজন জ¦র-সর্দি কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসলে তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর তাদের নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য পাঠানো হয়। টেষ্টে তাদের দুজনেরই করোনা পজিটিভ এসেছে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যাক্তিদের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে। সেই সাথে তাদের বাড়িতে যেসকল সদস্য রয়েছে তাদের প্রত্যেককে টেষ্টের আওতায় আনা হবে।