সৌদি আরবের জেদ্দায় করোনায় আক্রান্ত হয়ে সাইফ উদ্দিন টুটুল (৪২) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১০ দিন পূর্বে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। সাইফ উদ্দিন টুটুল উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনির সারেং বাড়ির আবু তাহের মিয়ার ছেলে ও ইউপি সদস্য জহির উদ্দিন মজনুর ভাই।





