নরসিংদীর মনোহরদীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালু শেখ নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
আটক কালু শেখ তিন সন্তানের বাবা। পেশায় একজন সিএনজি চালক।
পুলিশ এবং শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি কালু শেখের বাড়িতে যায়। এ সময় কালু শেখ মেয়েটিকে মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কাছে নেয়। শিশুটি তার কছে গেলে জোড় করে ধরে তার স্পর্শকাতর স্থানে কামড় দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে কালু শেখ শিশুটিকে ছেড়ে দেয়। কালু শেখের কামড়ে শিশুটির স্পর্শকাতর স্থানে জখম হওয়ার কারণে শিশুটিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ অভিযান চালিয়ে কালু শেখকে ওই এলাকা থেকে আটক করে মনোহরদী থানায় নিয়ে যায়।
মনোহরদী থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, কালু শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাকাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





