দিনাজপুরের ফুলবাড়ীতে বেতদিঘী ইউনিয়ন চেয়ারম্যানের তত্ত্বাবাধনে চলছে তিনটি প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন। জানা গেছে, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সরকারী ভাবে ১০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে ৩৯ জন।

এই প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন তিনটিই হচ্ছে উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নে। তাদের ব্যক্তিগতভাবে দেখভাল করছেন বেতদিঘী ইউনিয়ন চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস ।

বেতদিঘী ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস বলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা কর্মরত ছিল, তারা বাড়ীতে ফেরৎ আসার সাথে সাথে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তাদেরকে বাড়ীতে হোম কোয়ারেন্টিনে রাখলে ওই পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারে এই জন্য তিনি তার ইউনিয়নের দলদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নন্দিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিন তৈরী করে সেখানে রেখেছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকা সকলে সুস্থ্য ও ভাল রয়েছে বলে তিনি জানান।

উপজেলা করোনা প্রাতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন গতকাল শনিবার প্রর্যন্ত ১০৫জন হোম কোয়ারেন্টিনে রয়েছে, এদের মধ্যে বেতদিঘী ইউনিয়নে অস্থাযী ভাবে প্রতিষ্ঠিত কোয়ারেন্টিনে রয়েছে ৩৯জন।