গাছ কাটাকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নামা ছিটপাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত নাছিমা এলাকার বুলবুলের স্ত্রী।
পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্যপুত্র বুলবুল ও তার তিন মেয়ের মাঝে গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে ১০টায় বাগি¦তণ্ডা হয়। এক পর্যায়ে তিন বোন ও তাদের সন্তান মিলে ভাবী নাছিমার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ নেয়ার পথে নাছিমার মৃত্যু হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নুরজাহান বেগম ও দুলালীকে আটক করে।