দিনাজপুরের নবাবগঞ্জে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই নারীর মৃত্যুর পর করোনা সন্দেহে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওই নারী উপজেলার বিনোদ নগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

সে তার এক বছরের একটি ছেলে সন্তান নিয়ে আজিজা রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় উঠেছিল। সোমবার সকালে ওই বাড়িতেই তার মৃত্যু হলে গ্রামবাসীর মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ সেখানে আসেন। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানানো হলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। প্রতিবেদন আসলে জানা যাবে করোনা ভাইরাসের উপসর্গ ছিল কিনা। এমনটাই জানানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে।

নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ওই নারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করে লাশ দাফন করার জন্য পরিবারের নিকট পাঠানো হয়েছে।