হিলির মোংলা সীমান্তে ঘরবন্দি অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোবাবার বেলা ১১টায় মোংলা সীমান্তবর্তী বিজিবির বিশেষ ক্যাম্পের সামনে সামাজিক দূরুত্ব বজায় রেখে ১০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটু।

বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন সদরসহ সীমান্তবর্তী ১৩টি বিওপি এলাকার বিভিন্ন গ্রামের অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে ১০ টন খাদ্য সামগ্রী এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।