চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটঘর এলাকায় শঙ্খ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক মোহাম্মদ করিমের (২১) লাশ ২৩ ঘণ্টা পর একই স্থানে ভেসে উঠেছে।

মঙ্গলবার (২০ মে) দুপর সোয়া ২টার দিকে ওই যুবকের লাশ ভেসে ওঠে।

ডুবে যাওয়া যুবক মোহাম্মদ করিম কক্সবাজার জেলার উখিয়া ট্যাংখালি ক্যাম্প নম্বর ১৩ এ বসবাসকারী মোহাম্মদ হোসেনের ছেলে। সে গত দেড় মাস আগে পূর্ব কাটগড় গ্রামের শাহেদ নামের একজনের মুরগির খামারে চাকুরি করতো বলে জানা গেছে।

এর আগে ১৯ মে একই সময় চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটঘর এলাকায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে ডুবে যায় মোহাম্মদ করিম।

পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম নগরী থেকে আসা একটি ডুবুরী দল ঘটনাস্থলে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি। অবশেষে ঘটনার ২৩ ঘণ্টা পর ডুবে যাওয়া স্থানেই লাশটি ভেসে উঠল।