আরিফ সাদাত, পুঠিয়া (রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্বরণ (৪০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্বরণ উপজেলার কান্দ্রা গ্রামের মরহুম সৈয়দ শাহজামাল আলীর ছেলে এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।
থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বরণ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন, যাতে তারা সংঘবদ্ধভাবে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘স্বরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করা হয়েছে।’





