টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেলদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার জনে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজ উদ্দিন।

নতুন শনাক্ত তিন জনের আশেপাশের ৫/৭ বাড়ি মঙ্গলবার বেলা আড়াইটা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। এছাড়া লকডাউনের আওতাভুক্ত সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উল্লেখ্য, এ পর্যন্ত দেলদুয়ার থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।