গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিউটন বাড়ৈ (৪৫) নামের এক ভেকুচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নিউটন বাড়ৈ কলাবাড়ি গ্রামের নিশিকান্ত বাড়ৈর ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুণ্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুণ্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কমলেশ বাগচী এবং তার দুই ভাই বিপুল বাগচী ও বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী আহত অবস্থায় নিউটন বাড়ৈকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর নিউটন বাড়ৈর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে পরিবারের লোকজন তাকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিউটনের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউটন বাড়ৈর মৃত্যুর পর থেকে কমলেশ বাগচী ও তার ভাইয়েরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কোটালীপাড়ায় ভেকুচালককে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিউটন বাড়ৈ (৪৫) নামের এক ভেকুচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নিউটন বাড়ৈ কলাবাড়ি গ্রামের নিশিকান্ত বাড়ৈর ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাবাড়ী...





