টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেলদুয়ার। এ পর্যন্ত জেলায় সর্বোচ্চ আক্রান্ত দেলদুয়ার উপজেলাতে। সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ জন। মঙ্গলবারে পাওয়া তথ্য মতে দেউলী ইউনিয়নে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আগ দেউলী গ্রামের মা ও ছেলে। তারা ঢাকাফেরত করোনা পজিটিভ একজনের সংস্পর্শে এসেছিলেন। অপরজন ঢাকাফেরত স্থল বর্ষা গ্রামের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, দেলদুয়ারে প্রায় ৩০০ জন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। মূলত বাইরে থেকে আগতরাই বেশি আক্রান্ত হচ্ছেন ও অন্যদের সংক্রমিত করছেন। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তারা হাসপাতালে যেতে রাজি হচ্ছেন না। তাদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।