রাজবাড়ীর পাংশার বাহাদুরপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, দুপুরে ৩২ জনের নমুনার ফলাফল হাতে পেয়েছি সেখানে রাজবাড়ীর পাংশার বাহাদুরের একই পরিবারের ৪ জন করোনা পজিটিভ। তারা সবাই বাড়ীতে আছেন। কিছুদিন আগে তারা ঢাকা থেকে এসেছেন। তাদেরকে করোনা ইউনিটে আনার প্রস্তুতি চলছে। জেলায় এ পর্যন্ত সর্বমোট ২০ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। দুই জন নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো বলেন, বালিয়াকান্দির সাধুখালী থেকে একই পরিবারের ৩ জন ফরিদপুর থেকে শনাক্ত হয়েছিলেন তারা এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।