গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাসুরের লালসার শিকারে অন্তঃসত্ত্বা হয়েছেন ছোট ভাইয়ের বিধবা স্ত্রী। সম্প্রতি এ আলোচিত ঘটনাটি ঘটেছে উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ি গ্রামে।
বর্তমানে ওই বিধবা গৃহবধূ ৮ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি এলাকায় জানাজানির পর থেকে ভাসুর বিশ্বনাথ মধু ও তার ছোট ভাইয়ের বিধবা স্ত্রী বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়েছেন।
স্থানীয়রা জানান, কাফুলাবাড়ী গ্রামের বিপ্লব মধু পাশের খাগবাড়ি গ্রামে বিয়ে করেন। তাদের সংসার জীবনে দুটি মেয়ে সন্তানের জন্ম হওয়ার পর বিপ্লব মধু মারা যান। এরপর গত দশ বছর ধরে বিধবা গৃহবধূ দুই মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার স্বামী না থাকার কারণে অসহায়ত্বের সুযোগ নিয়ে ভাসুর বিশ্বনাথ মধু তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেন, এতে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
স্থানীয় রনজিত মধু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি দুই থেকে তিন দিন আগে শুনেছি, এর আগেও এ ধরণের ঘটনায় বিশ্বনাথ আত্মহত্যার চেস্টা করেছিলেন।
ইউপি সদস্য সবুজ মধু সক্তি জানান, বিপ্লব মধুর মৃত্যুর পর প্রায় দশ বছর ধরে দুটি সন্তান নিয়ে বিধবা মহিলা এখানেই বসবাস করছেন, এখন শুনেছি আট মাসের অন্তঃসত্ত্বা।
এ ব্যাপারে বিশ্বনাথ মধুর বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।





