বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেণ্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ্যোগে রোববার আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাশিমপুর মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাশিমপুর মেট্রো থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আকবর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মিয়া, কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন মোল্লা, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক এম ছাইফুল ইসলাম শাহীন, সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু। এছাড়া অনুষ্ঠানে কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেণ্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ্যোগে রোববার আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।...





