কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিনের সহধর্মিণী বেগম লুৎফুন্নেছা (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরার নিজ বাস ভবনে তিনি মারা যান। গত কয়েক দিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন। তিনি স্বামী, ছেলেমেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।





