জয়পুরহাট জেলায় নতুন করে পুলিশের এক এসআইসহ আরো ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচবিবি উপজেলায় ১০, ক্ষেতলালে ২, সদরে ১ ও আক্কেলপুরে ৩ জন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে।

সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, বুধবার রাতে ২০৭ জনের রিপোর্ট আসে। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ক্ষেতলাল থানার একজন পুলিশের এসআই রয়েছেন। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে নেয়া হয়েছে।

এদিকে এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৭৮ জন করোনা রোগী।