দিনাজপুরের হিলিতে নমুনা দেয়ার নয় দিন পর করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী নামের (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী।

স্থানীয়রা জানায়, সাহেব আলী ঢাকার নায়ারণগঞ্জে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তার গ্রামের বাড়ি হিলি’র জাংগই গ্রামে আসেন। এরপর দিন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তার নমুনা পরীক্ষা ফলাফল এখনও পাওয়া এসে পৌঁছায়নি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে দুপুরে তাকে দাফন করা হবে।